জীবননগরের বহুল আলোচিত সুদ ব্যবসায়ী রাজিয়াসহ তিনজন আটক
- আপলোড তারিখঃ
২২-০২-২০১৮
ইং
সুদের টাকা আদায় করতে গৃহবধূকে নির্যাতন : ঘরবাড়ি ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
জীবননগর অফিস: সুদের টাকা আদায় করতে গৃহবধূর শারীরিক নির্যাতনসহ ঘরবাড়ি ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগে সুদ ব্যবসায়ী রাজিয়াসহ ৩ জনকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগরস পৌর শহরের শাপলাকলিপাড়া থেকে তাদের আটক করা হয়।
জীবননগর থানা সূত্রে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ৯টায় জীবননগর পৌর শহরের শাপলাকলি পাড়ার মৃত নিজাম আলী স্ত্রী এলাকায় চিহ্নিত সুদের ব্যবসায়ী রাজিয়া (৩৫), মৃত আ. খালেকের স্ত্রী মোছা. রওশনারা (৫০) ও মৃত আ. মজিদের পুত্র বাছের আলীকে (৩৩) আটক কওে পুলিশ। তারা একই পাড়ার শহিদুল ইসলামের স্ত্রী শাহিদা ও তার পুত্র সাকিবের উপর হামলা চালিয়ে আহত করে এবং ঘরবাড়ি ভাংচুর কওে নগদ টাকাসহ একটা সোনার চেইন ছিনিয়ে নেয়। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে আটক কওে পুলিশ।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, জীবননগর পৌর শহর শাপলাকলি পাড়ার সাকিব নামের একজন থানায় লিখিত অভিযাগ করেন তার মা ও তার উপর হামলাসহ ঘরবাড়ি ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় একই এলাকার রাজিয়া, রওশনারা ও বাছের। থানা পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে। গতকাল বুধবার দুপুরে আটককৃতদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স