বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একুশের চেতনাকে বার বার মনে করিয়ে দেয় অনির্বাণ

  • আপলোড তারিখঃ ২২-০২-২০১৮ ইং
একুশের চেতনাকে বার বার মনে করিয়ে দেয় অনির্বাণ
দর্শনায় ৮দিন ব্যাপী অনির্বাণ থিয়েটারের একুশে নাট্যেমেলার উদ্বোধন ওয়াসিম রয়েল: একুশ আমাদের সম্মুখে আসীন। একুশ আজও এই বাংলার সুধা বিলায়। একুশ আসলে অশ্রু ছলছল নয়নে আবেগ মাখা অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে আসা-`আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি`। দিনটি যেমন বাঙ্গালীকে চরম শোকে আবৃত করে ঠিক তেমনি আবার নান্দনীকতায় নন্দিত বিশ্বজন। এরই ধারা বাহিকতায় অশনিগুলো হোক আনন্দধ্বনি শ্লেগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় দর্শনায় অনির্বাণ থিয়েটারের উদ্যোগে ৮দিন ব্যাপী অনির্বাণ একুশে নাট্যেমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় দর্শনা ডাকবাংলা অডিটরিয়ামের হল রুমে মোমবাতি জালিয়ে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। তিনি বক্তেব্যে বলেন, অনির্বানের উদ্যোগে প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান আমাদের দর্শনাবাসী তথা চুয়াডাঙ্গাবাসীকে একুশের চেতনাকে বার বার মনে করিয়ে দেয়। শোক ও আনন্দ মিলে দেশনেত্রী শেখ হাসিনা নেতৃত্বে যেমন বাংলাদেশে একযোগে মাতৃভাষা দিবস উৎযাপন হচ্ছে ঠিক তেমনি একুশে ফেব্রুয়ারী সারা বিশ্বে উৎসবের রুপ নিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক মহাসিন আলী, সাবেক জেলা প্রষাশক মাহাফুজুর রহমান মনজু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পাকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ. লীগের দপ্তর সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোনিত কুমার গায়েন, শেখ শাহাবুদ্দীনসহ আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে রাত ৮টায় ভারতের পশ্চিম বাংলার কলকাতার সৌমিত্র ঘোষের পরিবেশনায় মনমুগ্ধকর কবিতা আবৃতি ও কলকাতার মাদল গানের দলের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বর্ণ লিখন ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ