বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচনের তফসিল ঘোষণা : ২৯ মার্চ ভোটগ্রহণ

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৮ ইং
নির্বাচনের তফসিল ঘোষণা : ২৯ মার্চ ভোটগ্রহণ
আলমডাঙ্গার আইলহাঁস ও নাগদাহ ইউনিয়ন পরিষদের আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ও নাগদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ও নাগদাহ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারন আসনের সদস্য পদের নির্বাচনে নি¤œরুপ সময়সুচী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১ মার্চ। মনোনয়নপত্র বাছাই ৪ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ১২ মার্চ। ভোট গ্রহণ করা হবে ২৯ মার্চ। নির্বাচনী তফসিল অনুযায়ী মঙ্গলবার থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে আইলহাঁস ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য পদে আজিজুল হক মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছারের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ