দর্শনায় গাঁজা সেবনের সময় ঈশ্বরচন্দ্রপুরের কাশেম আটক
- আপলোড তারিখঃ
২১-০২-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনা পুলিশের অভিযানে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক হয়েছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেম। পুলিশ জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের পুরাতন মসজিদপাড়া সংলগ্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একই গ্রামের মৃত আস্কার আলীর ছেলে আবুল কাশেম (৫৫) নামের এক ব্যক্তিকে গাজা সেবনের সময় হাতে নাতে আটক করে। গতকালই দামুড়হুদা মডেল থানায় সোপার্দ করেছে বলে জানায় পুলিশ।
কমেন্ট বক্স