বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলায় সকলকে আমন্ত্রণ

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৮ ইং
দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলায় সকলকে আমন্ত্রণ
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্ত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলনের আহ্বায়ক ও সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি সাহিত্য সম্মেলনের সকল প্রস্তুতি সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন। ভারত ও বাংলাদেশের কবি, সাহিত্যিক, গল্পকাররা উপস্থিত থাকবেন বলে জানান। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের গৌরবময় কর্মকালের ৪০ বছর পূর্তিতে ‘এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন’র আয়োজন করা হয়েছে। সম্মেলনে বাংলাদেশের কবি-সাহিত্যিকগণের সাথে মিলিত হচ্ছেন এপার বাংলা ওপার বাংলার কবি- সাহিত্যিকরাও, যা পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করবে। সীমারেখার প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন সত্তার প্রজ্জ্বলিত দীপশিখা ছড়িয়ে দেবে। প্রগতিশীল ও অসম্প্রদায়িক সাহিত্যচর্চা ও আন্তর্জাতিকতাবোধকে জাগ্রত করতে সহায়ক হবে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে মিনিস্টার এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪০ বছর পূর্তি উপলক্ষে এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সাহিত্য সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার সর্ব স্তরের মানুষের জানায় আমন্ত্রণ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি নূরে আলম মোর্শেদা, কবি নজমুল হেলাল প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ