দুই বাংলার শিল্পীদের পরিবেশনায় সপ্তাহব্যাপী অনুষ্ঠান
- আপলোড তারিখঃ
২১-০২-২০১৮
ইং
অনির্বাণ থিয়েটারের একুশে নাট্যমেলা উপলক্ষে সংবাদ সম্মেলন
দর্শনা অফিস: আজ ২১ থেকে ২৮ ফেব্রুয়ারী সপ্তাহ ব্যাপী দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে একুশে নাট্যমেলা শুরু হচ্ছে। একুশে নাট্যমেলা উপলক্ষে গতকাল সকাল ১১টায় অনির্বাণ থিয়েটারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। দর্শনা ডাক বাংলো অডিটেরিয়ামে অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হকের সভপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অনির্বাণের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দর্শনার মত ছোট্ট মফস্বল শহরে দুই বাংলার নাট্যকর্মীদের পরিবেশনায় নাটক, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। যা কোন বড় শহরে বা ঢাকা শহরে হলে এটি একটি বিরাট কর্মজজ্ঞ। এছাড়া ইলেক্্রটনিক ও প্রিন্ট মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলত। শুধুমাত্র দর্শনার মত একটি জায়গায় এ ধরণেন অনুষ্ঠান বড় ধরণের গুরুত্ব পায় না। ফলে আমরা জাতীয় ও স্থানীয় সর্বত্র কাভারেজ আশা করছি। সাংবাদিকের উদ্দেশ্যে সকল অনুষ্ঠান উপভোগ করার জন্য আহবান জানান তিনি। এছাড়া ভারত ও বাংলাদেশের বিভিন্ন নাটকের দল একুশে নাট্যমেলায় অংশ নিচ্ছে। ভারতের কলকাতার সৌমিত্র ঘোষ কবিতা আবৃতি করবেন এবং সংগীত পরিবেশন করবেন ভারতের মাদল গানের দল কলকাতার বেশ জনপ্রিয় সংগীত হিসাবে পরিচিতি পেয়েছে। সর্বশেষ উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। এ সাংবাদিক সম্মেলনে অনির্বাণের সদস্য বদরুল আলম ফিট্টু ও কার্যনির্বাহী সদস্য আওয়াল হোসেন, সাজ্জাদ হোসেন, মোস্তাফিজুর রহমান আলো ও ফাইম উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স