ভাল ক্রিকেটার হতে হলে চাই নিয়মিত অনুশীলন
- আপলোড তারিখঃ
২১-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়াং টাইর্গাস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮’র চুয়াডাঙ্গা ভেন্যুর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডঙ্গা জাফরপুর জেলা স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে আদর্শ উচ্চ বিদ্যালয় ৬ ইউকেটে ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাটিং করে ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ১৪৪ রানে অলআউট হয়। জবাবে আদর্শ উচ্চ বিদ্যালয় ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফলে ৬ উইকেটে জয়লাভ করে চুয়াডাঙ্গা ভেন্যুর চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়। খেলায় ৮৬ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের রাসেল ও ৫ উইকেট দখল করে স্বাক্ষরিত ম্যাচবল উপহার পায় একই দলের রাতুল। প্রতিযোগিতার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোর্য়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, দেশব্যাপী এই প্রতিযোগিতায় ১১হাজার ক্রিকেটার অংশগ্রহন করেছে। এ প্রতিযোগিতা থেকে মেধাসম্পন্ন ক্রিকেটার বাছাই করে তাদেরকে নার্সিং করানো হবে জাতীয়ভাবে। জাতীয়ভাবে যারা টিকে থাকবে তারা হবে বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আর সেই সম্পদ হতে হলে নিয়মিত অনুশীলনের কোন বিকল্প নেই।` অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ক্রিকেট দলের কোচ ও বিসিবির গেইম ডেভোলপমেন্ট কর্মকর্তা কাজি এমদাদুল বাশার রিপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হুমায়ুন কবীর মালিক, এ নাসির জোয়ার্দ্দার, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, যুগ্ম সম্পাদক আ. সালাম, টুটুল মোল্লা, নির্বাহী সদস্য সালাউদ্দিন মো. মর্তূজা, সাইদুর রহমান মালিক, ওবায়দুল হক জোয়ার্দ্দার, বদরখান, শহিদুল কদর জোয়ার্দ্দার, মহসিন রেজা, ফজলুল হক মালিক, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু ও খন্দকার জেহাদি জুলফিক্কার টুটুল। পুরস্কার বিতরণী ও টুর্নামেন্ট পরিচালনা করেন ক্রিকেট উপ-কমিটির আহবায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইসলাম রকিব।
কমেন্ট বক্স