চুয়াডাঙ্গার দিগড়ীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
২০-০২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দিগড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হারেজ উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত হারেজ উদ্দিন চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী মাঠপাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, এলাকার মন্ডলপাড়ার মাহাবুদের ছেলে মোফাজ্জেল মন্ডলের (৩০) জমি থেকে কে বা কারা ঘাস কেটে নিয়ে যায়। পরে এই ঘাস কাটার দোষ পড়ে বৃদ্ধ হারেজে উদ্দিনের উপর। এরই সুত্র ধরে উভয় পক্ষের মধ্যে বাকবন্ডিতার হয়। একপর্যায়ে মোফাজ্জেলের কাছে থাকা ধারালো কাচি দিয়ে বৃদ্ধ হারেজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে বৃদ্ধ হারেজ আলী রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আহত বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, তার বাম হাতের একটি আঙুল কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হতে পারে।
কমেন্ট বক্স