শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নীল ছবির রমরমা ব্যবসা : বাড়ছে অপরাধ!

  • আপলোড তারিখঃ ২০-০২-২০১৮ ইং
জীবননগরে নীল ছবির রমরমা ব্যবসা : বাড়ছে অপরাধ!
মিঠুন মাহমুদ: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মোবাইলফোনের মেমোরি কার্ডে গান ডাউনলোডের অন্তরালে চলছে নীল ছবির জমজমাট ব্যবসা। নীল ছবির কুপ্রভাবে উঠতি বয়সের ছেলেমেয়েরা হচ্ছে বিপথগামী। নীল ছবির ভিডিও ফুটেজ সহজলভ্য হওয়ায় মুঠোফোনের মাধ্যমে উঠতি বয়সী ছেলেমেয়েদের হাতে হাতে সহজেই পৌছে যাচ্ছে এসকল নীল ছবি। এ অবাধ বাণিজ্যের কারনে উঠতি বয়সী ছেলেমেয়েদের নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এদিকে, এর প্রভাবে এলাকায় যৌন হয়রানি এবং ইভটিজিং-এর প্রবণতা বাড়ছে। সম্প্রতি জীবননগরে এক এসএসসি পরিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক। শুধু তাই নয়, মোবাইলফোনে ভিডিও ধারণও করে তারা। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে এক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। অপরদিকে একই উপজেলায় ৫শ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। গোপন সুত্রে জানা গেছে, জীবননগর শহরের প্রাণ কেন্দ্রের মল্লিক নিউ মার্কেট, চাকা পট্টির মকছেদ সুপার মার্কেটসহ শহরের ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটার দোকানগুলোতে গান ডাউনলোডের আড়ালে নীল ছবির ব্যবসা জমজমাট ভাবে বেড়ে চলেছে। যার ফলে উঠতি বয়সের স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সব বয়সের মানুষ কম্পিউটার দোকান গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমাতে থাকে। এ ধরনের নীল ছবি দেখার ফলে উঠতি বয়সের যুবকেরা নারী নির্যাতনসহ সমাজের বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, গত তিন থেকে চার বছর আগে জীবননগর শহরের কম্পিউটারের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নীল ছবি কম্পিউটারে রাখার অপরাধে কম্পিউটারের হার্ডডিক্স খুলে নেওয়াসহ জরিমানা প্রদান করায় মাঝে কয়েক মাস এ সমস্ত ব্যবসা বন্ধ ছিল। দীর্ঘ দিন যাবত প্রশাসনিক ভাবে বাজার মনিটরিং না করায় অল্প পুজিতে সল্প সময়ে এ ব্যবসায় লাভবান হওয়ায় বাজারের অলিগলিতে দিন দিন এ ধরনের দোকান বৃদ্ধি পাচ্ছে। মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা গান ডাউনলোডের অন্তরালে এলাকার কর্মজীবী কিশোর এবং স্কুল ও কলেজ পড়ুয়াদের মোবাইল ফোনের মেমোরি কার্ডে ২০ থেকে ৫০ টাকার বিনিময়ে নীল ছবি ভরে দিচ্ছে। এমনকি অনেক উঠতি বয়সী মেয়েরাও ইন্টারনেটের মাধ্যমে এবং ঘনিষ্ট বডছোট ভাইদের দিয়ে এ সমস্ত ভিডিও নিচ্ছে। যার কারনে এ ধরনের নীল ছবি দেখায় যুবকদের মধ্যে একটি খারাপ অভ্যাসের দিকে আকৃষ্ট হচ্ছে। যার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে যুবকদের আগামি দিনের ভবিষ্যত। ব্যাঘাত ঘটছে তাদের লেখাপড়ায়। এমন কি জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, বর্তমানে যে নারী নির্যাতন বা ধর্ষণ হচ্ছে, এগুলো অনেক ক্ষেত্রে অল্প বয়সের ছেলেরা বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও দেখার ফলেই এমনটি হচ্ছে বলে ধারনা করা হচ্ছে। তবে এগুলো যদি পরিবারের সদস্য বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা লক্ষ করে, তা হলে হয়ত এটি সমাধান করা সম্ভব হবে। গত একমাসে শুধু জীবননগর থানায় দুইটি নারী ও শিশু নির্যাতন এবং একটি ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা বলেন, নীল ছবির ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবক মহল তাদের ছেলেমেয়েদের বাঁচাতে ওইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


কমেন্ট বক্স
notebook

ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন