বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইয়াবাসহ কানাইডাঙ্গার ব্যবসায়ী আনোয়ার আটক

  • আপলোড তারিখঃ ২০-০২-২০১৮ ইং
ইয়াবাসহ কানাইডাঙ্গার ব্যবসায়ী আনোয়ার আটক
দামুড়হুদা অফিস: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আনোয়ান হোসেনকে (৩৮) আটক করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই কার্তিক কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঝপাড়ার আকমল হোসেন ড্রাইভারের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৩৮) তার বাড়ির সামনে রাস্তার উপর থেকে আটক করে এবং তার দেহ তল্লাশী করে ১০পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে এএসআই কার্তিক কুমার বাদী হয়ে গতকাল দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১/১৯-০২-১৮। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, আটককৃত আনোয়ান হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ সুপার স্যারের নেতৃত্বে জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত ভাবে চলছে। মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না। মাদক বিক্রেতা ও মাদকসেবী সে যেই হোক না কেনো, তাকে আইনের আওতায় আনা হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ