কেরু চিনিকলের মাড়াই মৌসুম সমাপ্তি হচ্ছে আজ
- আপলোড তারিখঃ
২০-০২-২০১৮
ইং
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনা কেরু চিনিকলে- ২০১৭-২০১৮ মাড়াই মৌসুম আজ যে কোন সময় সমাপ্তি হচ্ছে। গত ১লা ডিসেম্বর বিকাল ৫টায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে ৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি আখ মাড়াই শুরু হয়। পরবর্তীতে কলম জরিপে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের সিন্ধান্ত নেয়া হয়। এ বিষয় ফ্যাক্টারী ম্যানেজার আনোয়ার কবির জানান, গতকাল সোমবার পর্যন্ত ৭৩ হাজার ৩৩০ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৯৩৪ মেট্রিক টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়েছে। এখনো প্রায় ২ থেকে আড়াই মেট্রিক টন আখ মাড়ায়ের অপেক্ষায় ছিলো। মিলটি কোন সময় বন্ধ হবে এ বিষয়ে কেরু ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেন বলেন, যতক্ষণ আখ থাকবে ততক্ষণ মিল চালু রাখা হবে। তবে সঠিক ভাবে বলা যাবে না কখন বন্ধ হবে। ধারণা করা হচ্ছে আজ মঙ্গলবার রাতে যে কোন সময় পাগলা হুইসেল দিয়ে মিলটি মাড়াই মৌসুম বন্ধ হয়ে বন্ধ যাবে।
কমেন্ট বক্স