বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দু’মাদকব্যবসায়ী আটক : হেরোইন ও গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-০২-২০১৮ ইং
দু’মাদকব্যবসায়ী আটক : হেরোইন ও গাঁজা উদ্ধার
চুয়াডাঙ্গায় গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি রেলগেট ও শান্তিপাড়া থেকে এদেরকে আটক করা হয়। এসময় এদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরেুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। `` পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি রেলগেটে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নূরনগর কলোনীপাড়ার আব্দুল কাশেমের ছেলে শহিদুল ইসলামকে (৫৫) আটক করা হয়। এসময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। অপরদিকে, গতকাল সোমবার ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা’র পরিদর্শকের নেতৃত্বে শান্তিপাড়ায় রুহুলের বাড়ি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রুহুলের স্ত্রী জাহানারা হোসেন জাহানকে (৫০) মহিলা পুলিশের সহায়তায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মদাকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ