বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু

  • আপলোড তারিখঃ ২০-০২-২০১৮ ইং
গাংনীতে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু
গাংনী অফিস: গাংনী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার ১১টার দিকে গাংনী কাথুলী মোড়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপ ব্যবস্থাপক আবু রেজা মোহা. ইয়াহিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে বক্তব্যে রাখেন মেহেরপুর শাখা ব্যবস্থাপক মো. জামিনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি আলামিন হোসেন, গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজ উদ্দীন, জাতীয় পাটি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম ও গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন। অনুষ্ঠানে কোরআন তেওলায়াত করেন গাংনী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ