চুয়াডাঙ্গায় বিদ্যুতস্পষ্টে নারী আহত
- আপলোড তারিখঃ
১৯-০২-২০১৮
ইং
আফজালুল হক: চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের শ্রীকোল গ্রামে বিদ্যুৎ স্পর্শে সাহেরা খাতুন (৩৫) নামের এক নারী আহত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে এঘটনা ঘটে। আহত সাহেরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শ্রীকোল গ্রামের মাঠপাড়ার উজ্জ্বলের স্ত্রী। আহত সাহেরা খাতুনের স্বামী উজ্জ্বল বলেন, গতকাল সন্ধ্যার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘরের গ্রীল বিদ্যুৎ হয়ে যায়। এ সময় সাহেরা খাতুন গ্রীলে হাত দিকে তাকে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাহেরা খাতুনের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।
কমেন্ট বক্স