বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় করিমন নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় করিমন নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত
আফজালুল হক: চুয়াডাঙ্গায় করিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আকাশ (১৮) নামের এক করিমন চালক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকালে এ ঘটনা ঘটে। আহত আকাশ সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের ঈদগাপাড়ার আক্তারের ছেলে। জানা গেছে, গতকাল বিকালে করিমন চালিয়ে আকাশ বাড়ি যাচ্ছিল। সুবদিয়া মাঠের মধ্যে পৌছালে হঠাৎ করিমনটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় আকাশ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আকাশের অবস্থা এখন মোটামুটি উন্নতির পর্যায়ে। মাথায় ও হাতে আঘাত পেয়েছে। তবে আঘাতটি গুরুতর না বলে জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ