গ্রুপিং ভুলে এক হয়ে কাজ করার অঙ্গিকার সকলের
- আপলোড তারিখঃ
১৯-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
নিজস্ব প্রতিবেদক: কোন গ্রুপিং নয়; নতুন কমিটি, নতুন সিদ্ধান্ত, নতুন উদ্যোগে শুরু হলো একসাথে পথচলা। আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২টা ১মিনিটে জেলা যুবলীগের নির্দেশনায় সকল উপজেলা ও জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চুয়াডাঙ্গা জেলা শাখা।
নবঘোষিত কমিটির প্রথম কর্মসূচী পালনের সিদ্ধান্ত সফল করার সাথে সাথেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সাংগঠনিক ভাবে নিজেদেরকে সেরা প্রমাণ করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। জেলা যুবলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির কোন গ্রুপ ভিভক্তি তথা বিভাজন নেই; এক হয়ে কাজ করার অঙ্গিকারের কথা জানালেন আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
গতকাল রবিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জোয়ার্দ্দার টাওয়ারের দ্বিতীয় তলায় রেড চিলি রেস্টুরেন্টে আয়োজিত জেলা যুবলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পরিচিতি সভায় উপস্থিত জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘একাধিক ভাগে বিভক্ত হয়ে সংগঠন রক্ষা করা সম্ভব নয়। সকলে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। আগামীতে এক হয়ে কাজ করে গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে শেষ সময় পর্যন্ত সকলকে একত্রিত থাকতে হবে।’
যুগ্ম আহ্বায়ক সামসুজ্জোহা মল্লিক হাসু বলেন, ‘সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেলা যুবলীগের নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। সাংগঠনিক ভাবে আমরা কতটা শক্তিশালী তা প্রমাণ করবে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান।’
পরিচিতি সভায় উন্মুক্ত আলোচনা করেন, জেলা যুবলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম আসমান, আবু বক্কর সিদ্দিক আরিফ, রেজাউল করিম, সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, আলমগীর আজম খোকা, মতিয়ার রহমান ফারুক, তপন কুমার বিশ্বাস, মোসাবুল ইসলাম লিটন, আব্দুস সালাম ভুট্টু, এড. তসলিম উদ্দীন ফিরোজ, মো. ইকবাল হোসেন, মো. সালাউদ্দীন কবির, আমজাদ হোসেন সজীব, মো. শরীফ হোসেন দুদু ও মো. সাজ্জাদুল ইসলাম সুজন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ পায়। দীর্ঘ প্রতিক্ষার পর ওইদিন সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া যায়। নঈম হাসান জোয়ার্দ্দারকে আহ্বায়ক, জিল্লুর রহমান জিল্লু ও সামসুজ্জোহা মল্লিক হাসুকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ। কমিটি ঘোষণার পর এটিই প্রথম সভা।
কমেন্ট বক্স