বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বুড়িপোতায় বিজিবির মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৮ ইং
মেহেরপুরের বুড়িপোতায় বিজিবির মতবিনিময় সভা
মেহেরপুর অফিস: গবাদিপশু চোরাচালান দমন এবং সীমান্তে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান মৃধা মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্তে বিভিন্ন গবাদিপশু চোরাচালান এবং সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এ বিষয়ে সহযোগিতা করতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। গোপন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান। মতবিনিময় সভায় বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, বুড়িপোতা এলাকার কোম্পানী কমান্ডার সুবেদার শেখ এস কে সিনহা, বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী ও ইউপি সদস্য শরিফুল ইসলাম। মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ