বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৮ ইং
জীবননগরে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
জীবননগর অফিস: ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে তিনদিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার সময় শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা রবি বিশ্বাস প্রমুখ। উদ্বোধন শেষে জীবননগর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের ২৩টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলার সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ