বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৮ ইং
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দর্শনা ও কার্পাসডাঙ্গায় আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও কার্পাসডাঙ্গায় বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিলের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক ও মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ও পিপি এ্যাড. সামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বিল্লাল হোসেন, উপ প্রচার সম্পাদক শওকত আলি বিশ্বাস, আইনজিবী পরিষদের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আলি রেজা সজল। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, পলি, সম্পা, ছন্দা, পৌর আওয়ামী লীগ সভাপতি জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলা উদ্দিন হেলা, আওয়ামী লীগ নেতা জামান, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলার সভাপতি আফজালুর রহমান আফজাল, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, সেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গার সভাপতি সোহরাব, জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহবায়ক সামুসুজ্জামান মল্লিক হাঁসু, সদস্য আসমান, সদস্য রেজাউল করিম, সদস্য হাফিজুর রহমান হাফু, সদস্য আজাদ, যুবলীগ নেতা আরেফিন আলম রন্জু, আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহামুদ, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে সকল বীর ভাষা শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হবে। পরিশেষে প্রস্তুতি সভা থেকে আগামী ২০শে ফেব্রুয়ারি দিবাগত রাত্রে যথাসময় দলীয় নেতাকর্মিদের চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়। `` আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে রোববার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা। পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, আওয়ামী লীগ নেতা লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর দে, কোরবান আলী খান,পৌর আওয়ামী লীগের ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পিয়ার মোহাম্মদ কচি, ওসমান আলী, রবিউল ইসলাম, সরোয়ার হোসেন, সোনা মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা জাফর, রেজাউল ইসলাম, মুন্সি মতিয়ার রহমান বাবু, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শাহাবুল ইসলাম, মামুন-অর-রশিদ হাসান কাউন্সিলর, ইকলুসুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, কালু ঘোষ, সৈকত খান, রঞ্জু, পাপ্পু প্রমুখ। `` দর্শনা অফিস জানিয়েছে, অমর ২১ ফেব্রুয়ারী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে দামুড়হুদা উপজেলার দর্শনায় পৌর আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যার পর পৌর আ. লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর আ. লীগের সভাপতি বীর মুক্তযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা আ. লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আ. লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, দর্শনা পৌর আ. লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদত শেখ আসলাম আলী তোতা, পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সেক্রেটারী তোফাজ্জেল হোসেন তপু। এসময় উপস্থিত ছিলেন আ. লীগ নেতা বিল্লাল হেসেন বাদশা মিয়া, যুবলীগের হবা জোয়ার্দ্দার, রহমান, জিয়াবুল, মান্নান, লাল্টু, সাগর, ছাত্রলীগের আশরাফুজ্জামান রিপন, কামরুল হাসান লোমান, প্রভাত আলম, অপু সরকার, আলামিন, রায়হান হোসেন, টিটু, ফারুক প্রমুখ। কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, ২১শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টার সময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষক শাফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক আ. ছালাম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আ. কাদের বিশ্বাস, রেজাউল করিম মিন্টু, ডা. রবিউল হোসেন, করিম বিশ্বাস, রবিউল হোসেন সুকলাল, নুর হোসেন, রমজান, নুরুল মালিতা, লুৎফর রহমান, সুবহান আলী, হাকিম মেম্বর, কৃষকলীগ নেতা শিক্ষক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আ. রাজ্জাক মেম্বর, সাধারণ সম্পাদক মুস্তাফিজ কচি, যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান শরীফ, শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, আশাদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সম্পাদক সানাউল কবির শিরিন, ছাত্রলীগ নেতা তুহিন আক্তার, শিবলু, রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজির আহম্মেদ। `` অপরদিকে, কার্পাসডাঙ্গার আরামডাঙ্গায় বটতলায় ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কার্পাসডাঙ্গা ১নং ওয়ার্ড আ. লীগের সহ-সভাপতি মজিবার রহমানের সভাপতিত্বে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীন, ইউনিয়ন আ. লীগের সহ-দপ্তর সম্পাদক গোলাম রসুল, ২নং ওয়ার্ড আ. লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বদি, আ. লীগ নেতা সহিদুল মালিথা, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজেদুল বিশ্বাস মিঠু, যুবলীগ নেতা হাকিম, তুহিন আক্তার, আব্দুল মমিন-২, আলম, শাহজামাল, মোনাতাজ, নওসাদ, সহিদুল, বুলবুল, সাইফুর আজম হারুন, নজরুল, দুখু, সাইদুল, আব্দুল গনি, হকা, শাহীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজেদুল বিশ্বাস মিঠু। ২১ শে ফেব্রুয়ারী সকালে আরামডাঙ্গা বটতলায় পতাকা উত্তোলন, প্রভাতফেরী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ