বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ আদালতে হাজির করা হচ্ছে না খালেদা জিয়াকে

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৮ ইং
আজ আদালতে হাজির করা হচ্ছে না খালেদা জিয়াকে
সমীকরণ ডেস্ক: বড়পুকুরিয়া কয়লাখনি–সংক্রান্ত দুর্নীতি মামলায় কারাগার থেকে আজ রোববার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি শনিবারে বলেন, ডিসি প্রসেকিউশনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, একই দিন বিডিআর বিদ্রোহের মামলা থাকায় ম্যাডাম (খালেদা জিয়া) আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেই চলবে। সানাউল্লাহ জানান, তিনি এ মামলায় জামিনে রয়েছেন। এ মামলায় পুরনো ঢাকার আলীয় মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-২ এ রোববার শুনানির কথা রয়েছে। মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ওই আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়ার পাঁচ বছর এবং তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচজনের দশ বছর কারাদ- দেন। এরপর থেকে তাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখা হয়। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। অভিযোগপত্র দেয়া হয় ২০০৮ সালের ৫ অক্টোবর।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ