বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘খালেদা কারাগারে থাকলেও নির্বাচনে আসবে বিএনপি’

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৮ ইং
‘খালেদা কারাগারে থাকলেও নির্বাচনে আসবে বিএনপি’
সমীকরণ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতি মামলার কারণে আদালতের সিদ্ধান্তে বেগম জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন, তাহলেও তার দল বিএনপি নির্বাচনে অংশ নেবে।’ গতকাল শনিবার সকালে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে তিনি এ মন্তব্য করেন। মতবিনিময় সভায় ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনার কোনো দরকার নেই। খালেদা জেলে যাওয়ার পর সারাদেশে জোরালো কর্মসূচি পালনে বিএনপির সক্ষমতা নেই। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতেও জানে না। তিনি বলেন, ‘বিএনপি বলছে বেগম জিয়া কারাগারে থাকলে বিএনপি আরও শক্তিশালী হবে। সেই শক্তিশালী বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসুক। বেগম জিয়া না থাকলে কি বিএনপি একজনের জন্য হারিয়ে যাবে? বিএনপি দল তো আছে। সে দলের সঙ্গে আমরা নির্বাচন করবো। অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই।’ তিনি বলেন, খালেদা জিয়ার মামলার ৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফাইড কপি পেতে যুক্তিসঙ্গত কিছু সময় লাগবেই। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করার প্রয়োজন নেই। শিগগির রায়ের কপি খালেদা জিয়ার আইনজীবীরা পেয়ে যাবেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ