বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একাধিক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৮ ইং
একাধিক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঝিনাইদহ অফিস: স্কুলছাত্রীদের বিভিন্ন সময় শ্লীলতাহানির ঘটনায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিয়ারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়াকে (৫৮) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার হাতিয়া আবদালপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই গ্রামের দরগাপাড়ার আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় হরিয়ারঘাট গ্রামের নজরুল ইসলাম বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি মামলা করেছেন। হরিণাকুন্ডু থানার ওসি কেএম শওকত আলী জানান, হরিয়ারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া চতুর্থ শ্রেনীর চার শিশু শিক্ষার্থীকে প্রায় স্কুলের দ্বিতল ভবনের ছাদে নিয়ে ছাত্রীদের আপত্তিকর স্থানে স্পর্শ করতো। ছাত্রীরা এ সময় প্রতিবাদ করার চেষ্টা করলে মারধরের হুমকি দিত। ঘটনাটি শনিবার সন্ধ্যার দিকে নির্যাতিত ওই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানালে ছাত্রীদের নিয়ে অভিভাবকরা হরিণাকুন্ডু থানায় উপস্থিত হয় এবং মামলা দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে। এলাকাবাসি জানায়, শিক্ষক গোলাম কিবরিয়াকে ইতিপুর্বে স্কুল কমিটি এমন অভিযোগ পেয়ে ৭ বার সতর্ক করে নোটিশ দেন। কিন্তু তারপরও তিনি এমন কাজ থেকে বিরত হননি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ