ভারত-বাংলা ভাষাসূত্র প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের সাক্ষাত
- আপলোড তারিখঃ
১৮-০২-২০১৮
ইং
মাতৃভাষা দিবসে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ৬ষ্ঠ বারের মত মৈত্রী ভ্রমণ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করার লক্ষ্যে এবার ৬ষ্ঠ বারের মত ভারত-বাংলা ফেন্ডশিপ সাইকেল র্যালীর ১৯ সদস্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত শেষে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। গত পরশু শুক্রবার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা। শুক্রবার রাতে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের বাসভবনে যাত্রা বিরতি শেষে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাত করে ভারত-বাংলা ভাষাসূত্র’র ১৯ সদস্যের দলটি। সাক্ষাত শেষে জেলা প্রশাসকের কার্যালয় পর্যবেক্ষণ ও ফটোসেশন করে তারা। এরআগে ভাষাসূত্র’র প্রতিনিধিদের চুয়াডাঙ্গায় আগমণ উপলক্ষ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। পরে আলমডাঙ্গায় তাদের শুভেচ্ছা জানানো হয়।
‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ স্লোগানে ভারতীয় অভিযাত্রী সৌরজিৎ রায়ের সংগঠন ১০০ মাইলস ও ভাষাসূত্র’র নেতৃত্বাধীন এই মৈত্রী সাইকেল ভ্রমণে অংশ নিয়েছেন ছাত্র-শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী ও নারী-শিশুরাও। গন্তব্য জাতীয় শহীদ মিনার-ঢাকা। তারা আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে পুষ্পস্তর্বক অর্পণ করবে এবং সারাদিন ভাষা প্রেমিদের সাথে কাটাবে বলে জানা যায়। দলটি গত ১৪ ফেব্রুয়ারি কোলকাতার জোড়াসাকু ঠাকুরবাড়ি থেকে যাত্রা করে ১৬ ফেব্রুয়ারি দর্শনা জয়নগর হয়ে বাংলাদেশে এসে পৌছায়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ভ্রমণ শেষে কুষ্টিয়া শিলাইদহের উদ্দেশ্যে যাত্রা করে। আগামী ১৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ শাহজাদপুর ও ১৯ ফেব্রুয়ারি মানিকগঞ্জে যাত্রা বিরতি শেষে ২০ ফেব্রুয়ারি গন্তব্যস্থলে পৌছাতে পারে বলে জানানো হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা লাল ব্রীজ সংলগ্ন বাসস্ট্যান্ডে পৌঁছালে তাদের আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুনের নেতৃত্ব প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা মন্ডল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ^াস, জেলা মৎসজীবী লীগের আহবায়ক শাহাবুল হক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক, সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন, ফারুক হোসেন প্রমুখ। ভারতীয় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দেবব্রত মন্ডল, শৈবাল বন্দোপাধ্যায়, মাইতি ব্যানার্জী, বিপ্লব দত্ত, সৌরজিত রয়, সুদিপ্ত পাওল, সুখেন্দ্র ব্যানার্জী, তপন রয়, সুকুমার দত্ত, বুদ্ধদেব দাস, অমিত দত্ত, দীপ দত্ত, আইরুশ চৌধুরী, লোপা মুদ্রা রয়, পার্থ চৌধুরী, শঙকর বিশ^াস,প্রবোধ বিশ^াস, সব্রত বনিক, শিশির মুখার্জী। পরে আলমডাঙ্গা থানার এসআই মহাব্বত সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা জেলার সীমান্ত পর্যন্ত তাদের পৌঁঁছে দেয়।
কমেন্ট বক্স