বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৮ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর-ভবানন্দপুর সড়কে দুর্ঘটনায় আল মামুন (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত আল মামুন মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামের মৃত আলীম শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য আল মামুন সৌদি প্রবাসী আল মামুন ৩ মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন। সকালে নিজ পালসার মোটর সাইকেলে করে মেহেরপুর আসার পথে ঘটনার সময় ওই স্থানে একজন প্রতিবন্ধীকে বাঁচাতে তিনি গাছের সাথে ধাক্কা মারেন। এতে তিনি মাথায় বড় ধরনের চোট পান এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান। মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে যদি কোন অভিযোগ দেয় তবে তা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ