জীবননগরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক-৩
- আপলোড তারিখঃ
১৮-০২-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে ৫ম শ্রেনীর স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার সময় তিন যুবককে তাদের বাড়ি থেকে আটক করা হয়। জানা গেছে, গত কয়েক দিন আগে জীবননগর পৌর শহরের লক্ষীপুর গ্রামের ৫ম শ্রেনীর এক ছাত্রীকে (১২) শ্লীলতাহানির চেষ্টা করে একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আশিক (২১) কুদ্দুসের ছেলে ভিকু (১৯) এবং জিন্নাত খাঁর ছেলে বিপ্লব (১৮)। এ সময় ওই স্কুরছাত্রী চিৎকার করলে তারা মেয়েটিকে ছেড়ে পালিয়ে যায়। এ বিষয়টি নিয়ে গ্রামে মিমাংসা করার কথা হলেও কোন বিচার না হওয়ায় অবশেষে স্কুলছাত্রীর মা বাদি হয়ে জীবননগর থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে গতকাল পুলিশ অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ জানান, ৫ম শ্রেণির স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মেয়ের মা বাদি হয়ে জীবননগর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই তিনজনকে নারী ও শিশু নির্যাতন ১০ (৩০) ধারা মোতাবেক তাদের আটক করা হয়।
কমেন্ট বক্স