বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গণস্বাক্ষর কর্মসূচির পর প্রয়োজনে গণ আন্দোলনে যাবে নেতাকর্মীরা

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৮ ইং
গণস্বাক্ষর কর্মসূচির পর প্রয়োজনে গণ আন্দোলনে যাবে নেতাকর্মীরা
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপি’র গণস্বাক্ষর নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আদালত কর্তৃক সাজা প্রদানের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মাকের্টস্থ দলীয় কার্যালয় থেকে এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে এ কার্যক্রম জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দেয়া হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদারের সভাপতিত্বে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, যুবদল নেতা মানিকউজ্জামান, লিপটন, আশাদুল হক বটুল, আহসান হাবীব, সুমন পারভেজ খান, এরশাদ আলী, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, ইমরুল হাসান ফটিক, আব্দুর রাজ্জাক সন্টু, রুবেল হাসান, তুহিন ইসলাম, ছাত্রদল নেতা রিন্টু মহলদার, আরিফ আহম্মেদ শিপলব, শাহ জামাল, নিশান, পিয়াসসহ আরো অনেকে। এ ছাড়াও জেলা ও পৌর বিএনপিসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘এ সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নিত্যদিনের অন্যায় অত্যাচারে মানুষ দিশেহারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে মিথ্যা মামলায় সাজা দেওয়ায় আগামী নির্বাচনে এ সরকারকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। স্বল্প সময়ের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে গণস্বাক্ষর কর্মসূচির পর গণ আন্দোলনে যাবে নেতাকর্মীরা।’ মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুরে গণসাক্ষর করছে জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বোসপাড়াস্থ অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে গণসাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমাসহ দলীয় নেতৃবৃন্দরা। এ সময় মাসুদ অরুণ বলেন, আন্দোলন সংগ্রাম ও গণ জোয়ার সৃষ্টির মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেওয়া যাবেনা। `` অপরদিকে, পিস এ্যাম্বাসেডর ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর ঈদগা পাড়াস্থ বিএনপি কার্যলয়ে পিস এ্যাম্বাসেডর ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠানিক সম্পাদক কাজী মিজান মেনন, বিএনপি নেতা এ্যাড. মখলেছুর রহমান স্বপন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি সামসুল ইসলাম,সাবেক ছাত্র নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল, পৌর যুবদল নেতা মনিরুল ইসলাম, ছাত্রদল নেতা নহিদ মাহমুদ, সানি, লিটন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ