আলমডাঙ্গা থানা পুলিশের পৃথকস্থানে অভিযান এক মাদক ব্যবসায়ীসহ আটক-৫
- আপলোড তারিখঃ
১৬-০২-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে এক মাদকব্যবসায়ীসহ ৪ মাদক সেবীকে আটক করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে বর্তমান স্টেশনপাড়ার মাদক ব্যবসায়ী তোতা (৩৫) কে আটক করেছে পুলিশ। তার নিজ দোকান থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।
থানা সুত্রে জানা গেছে, আটক তোতা একজন মাদকব্যবসায়ী। এছাড়াও আইলহাঁস গ্রামের মৃত বিশারত মন্ডলের ছেলে আব্দুল জলিল (৩৬), শিশিরদাড়ি গ্রামের এনামুল হকের ছেলে তুষার আহম্মেদ (২২), একই গ্রামের আজিজুল হকের ছেলে রিপন (২৪) ও আইলহাঁস গ্রামের আজিজুল হকের ছেলে চতুর আলী (২৩) কে মাদক সেবনের অপরাধে আটক করে। অভিযানে অংশ নেন এসআই একরাম, এসআই গিয়াস ও এএসআই মিরাজসহ সঙ্গীয় ফোর্স।
কমেন্ট বক্স