বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে শিক্ষানুরাগী নুরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
আলমডাঙ্গায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে শিক্ষানুরাগী নুরুল ইসলাম
আলমডাঙ্গায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে শিক্ষানুরাগী নুরুল ইসলাম শিশুদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করতে হবে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলমডাঙ্গার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলমডাঙ্গার ডিগ্রী কলেজ মাঠে কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলে অধ্যক্ষ জামসিদুল হক মুনি। প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, শিশুদের পুথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এ বিষয়ে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এখন থেকেই শিশুদের প্রতি যতœবান হতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহ আলম, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফ্ফার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। কলেজিয়ে স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক তাপস রশীদ, প্রভাষক তাসলিমা খাতুন, অভিভাবক বিশ^জিত সাধু খা, সাংবাদিক শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ