বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেদারগঞ্জে নিজের বুকে যুবকের ব্লেডের পোচ : রহস্য

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
কেদারগঞ্জে নিজের বুকে যুবকের ব্লেডের পোচ : রহস্য
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কেদারগঞ্জে নিজের বুকে নিজেই ব্লেডের পোচ মেরে বিপ্লব (৪২) নামের এক মধ্যবয়সী যুবক গুরুতর জখম হয়েছে। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে এঘটনা ঘটে। জখম বিপ্লব চুয়াডাঙ্গা কেদারগঞ্জ এলাকার বাজার পাড়ার শ্রী শংকর কুমার হালদারের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে বিপ্লবের স্ত্রী কোন কারনে বাপের বাড়ি চলে যায়। এ নিয়ে বাবা মার সাথে বিপ্লবের প্রতিনিতয়ই গন্ডগোল হয়। এই অভিমানে বিপ্লব দুপুরে নিজের বুকে নিজেই ব্লেডের পোচ দেয়। এতে তার বুকে ১২ টা সেলাই দেওয়া হয়েছে। এ দিকে এ ঘটনায় এলাকাবাসীর অনেকে অনকে রকম মন্তব্য করেছে। এনিয়ে রহস্যের দানা বেধেছে। এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, বিপ্লবের অবস্থা আশংকামুক্ত। তার বুকে ১২ টা সেলাই দেওয়া হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তার অবস্থা অবনতি হলে বাইরে রেফার্ড করা হতে পারে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ