বিপুল ষ্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখায় জরিমানা
- আপলোড তারিখঃ
১৬-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা বড় বাজারের বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান
বিপুল ষ্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে অবস্থিত বিপুল ষ্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও চৌরাস্তা মোড় সংলগ্ন নিচের বাজারের কাচামালপট্টি ও গলির বাজারসহ মোড়ের পুরাতন গলির মধ্যে রাস্তা দখল করে মালামাল না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার পৌনে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। জানা যায়, চুয়াডাঙ্গা বড় বাজার বিপুল ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ রাধুণী হলুদ গুড়া মসলাসহ অক্টোবার-১৭ সালে মেয়াদ উত্তীর্ণ সেমাই রাখার অপরাধে দোকানের মালিক চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ার মৃত নিজাম উদ্দীন এর ছেলে বখতিয়ার রহমান বিপুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাসিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর গোলাম ফারুক, জেলা প্রশাসকের কার্যালয়ের বেঞ্চ সহকারী নাজমুল হকসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা। পরে নিচের বাজারে কাচামাল পট্টি ও গলির মধ্যে অভিযান চালিয়ে যেসকল ব্যবসায়ী রাস্ত দখলকরে মালামাল রেখেছে তাদেরকে দ্রুত এ সকল মালামাল সরিয়ে নিয়ে রাস্তাগুলো জনগনের চলাচলের উপযোগী করার নির্দেশ দেন আদালত।
কমেন্ট বক্স