বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক বনভোজন-২০১৮ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে সিনিয়র, জুনিয়র ও শিক্ষানবীশ আইনজীবী এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বনভোজন মিলন মেলায় পরিণত হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে মুজিবনগরের উদ্দেশ্যে ৪টি বাসযোগে স্বপরিবারে আইনজীবীরা রওয়ানা দেন। পথিমধ্যে দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকোপার্ক ও জগন্নাথপুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আটকবর স্মৃতিসৌধ ও যাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন। বনভোজনের মূল অনুষ্ঠান মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সে খাওয়া দাওয়া শেষে র‌্যাফেল ড্র ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামানসহ ১০জন আইনজীবী পুরস্কার লাভ করেন। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক হেমায়েতউল্লাহ বেল্টু ও আসাদুজ্জামান, কার্যকরি সদস্য রবিনা পারভীন, শাহজামাল ও শাহিন আকতার উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ