বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতিকে ভোট দিন-এমপি টগর

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতিকে ভোট দিন-এমপি টগর
চুয়াডাঙ্গার গহেরপুরে আওয়ামী লীগের কর্মীসভা ও উঠান বৈঠকে এমপি টগর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতিকে ভোট দিন তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুরে আওয়ামী লীগের কর্মীসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। গহেরপুর গ্রাম আওয়ামী লীগ সভাপতি জামাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের সকল অবনতিকে পিছনে ফেলে ক্রমেই দেশ উন্নতির পথে ধাবিত হচ্ছে। বিএনপি সরকার যে কাজ গুলো দেশের মানুষের জন্য করতে পারেনি, সেগুলো আমাদের আওয়ামী লীগ সরকার করেছে। ফলে দেশের মানুষের অনেক উপকার হয়েছে। দেশের রাস্তাঘাট থেকে সকল ক্ষেত্রে উন্নতির ছোঁয়া আওয়ামী লীগ সরকারই দিয়েছে। তিনি আরও বলেন, দেশের উন্নতির এই ধারা টিকিয়ে রাখতে পুনরায় নৌকায় ভোট দেবার জন্য এলাকার মানুষকে আহ্বান জানান। স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুজ্জামান দুদু, দামুড়হুদা থানা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সভাপতি বাবু আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফাতুরুজ্জামান মাষ্টার, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, নবগঠিত গড়াইটুপি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম রাজু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী হোসেন মাষ্টার, কৃষকলীগের সেক্রেটারি সাদেক আলী, তিতুদহ ইউপি যুবলীগের সভাপতি আশাদুল হক রোকন, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান, তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমজেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা বিপ্লব হোসেন, তিতুদহ ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক আতিয়ার রহমান, সদর থানা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল হক ঝন্টু, সদস্য মাহাবুব রহমান রিপন, যুগ্ম আহবায়ক আবু সাইদ, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাষ্টার, শফি মাষ্টার, কুদ্দুস মাষ্টার, প্রফেসর মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, ইদ্রিস আলী, আব্দুল মান্নান, আতিয়ার রহমান, মিলন, হাবিল, চাঁন আলী, কাবিরুল, মশিউর রহমান, কনক, আফজেল, খোকন, জাহিদুল ইসলাম আব্দুস সালাম আকিব, ডা. হাফিজুর রহমান প্রমূখ। এর আগে গহেরপুর গ্রামে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান অতিথি এমপি আলী আজগার টগর।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ