বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বারাদী বাজারে সাবেক এমপি জয়নাল আবেদীনের জনসভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
মেহেরপুরের বারাদী বাজারে সাবেক এমপি জয়নাল আবেদীনের জনসভা অনুষ্ঠিত
বারাদী প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ¦ মো. জয়নাল আবেদীন বারাদী বাজার প্রাঙ্গনে জনসভা করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বারাদী ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, বারাদী ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মিসকিন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়ানুস আলী, মেহেরপুর শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট, মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিবুর রহমান পিন্টু, ছাত্রলীগ নেতা রাশেদ লতিফ, বারাদী ইউনিট ছাত্রলীগের সভাপতি রিংকু মহাম্মদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ