বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিষ্ঠাবাষির্কী পালিত

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
জীবননগরে দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিষ্ঠাবাষির্কী পালিত
জীবননগর অফিস: জীবননগরে দৈনিক কল্যাণ পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় জীবননগর প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মাহামুদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি কাউন্সিলর আতিয়ার রহমান, কাউন্সিলার আবুল কাশেম, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক আজিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ব্যুরো জাহিদ বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিক, বাংলাদেশ টুডের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মাহফুজ মামুন,জীবননগর সাংবাদিক সমিতির সহ-সভাপতি জামাল হোসেন খোকন, দৈনিক কল্যাণ ও চ্যানেল এস’র জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ। আরো উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণ পত্রিকার জীবননগর প্রতিনিধি রমজান হোসেন, পৌর প্রতিনিধি তারেক হোসেন, দৈনিক আমাদের সংবাদের ইন্তাজ আলী, দৈনিক মানবজমিন’র হুমায়ন কবির, সাংবাদিক রবিন রাজ, মফিজুল ইসলাম, শাকিব হোসেন রবিন, এ আর ডাবলু, ফুরকান হোসেন, শাকিল হাসান, সোহেল, আহম্মেদ সগির প্রমুখ। আলোচনা সভা শেষে যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেককাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমআর বাবু।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ