বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাট্যকর্মীদের দু’দিনব্যাপী অভিনয় বিষয়ক কর্মশালার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
নাট্যকর্মীদের দু’দিনব্যাপী অভিনয় বিষয়ক কর্মশালার উদ্বোধন
চুয়াডাঙ্গায় অরিন্দমের আয়োজনে বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশতাধিক নিজস্ব প্রতিবেদক: জেলার শীর্ষ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দু’দিনব্যাপী অভিনয় বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের কৃষি বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অরিন্দম সভাপতি ইয়াকুব আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘নাটক সমাজের বাস্তব অবস্থার প্রতিচ্ছবি। এটা শুধু মানুষের মনে আনন্দের খোরাক যোগায় না, সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য নাটক গুলিতে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে। এতে মানুষের মনে দেশপ্রেম ও সামাজিক দায়িত্বশীলতার মনোভাব সৃষ্টি হবে।’ অরিন্দম সাধারণ সম্পাদক বজলুর রহমান জোয়ার্দ্দারের পরিচালনায় উদ্বোধক ছিলেন নাট্য ব্যক্তিত্ব মো. আলাউদ্দিন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, আলাউদ্দিন ওমর, হারান অর রশিদ, আব্দুল মোমিন টিপু, কাজল মাহমুদ, মো. সেলিমুল হাবীব সেলিম। বছরের বিভিন্ন সময়ে এ সংগঠনটি তরুণ ও উদীয়মান নাট্যকর্মীদের একাধিক কর্মশালা করলেও এবারই প্রথম বৃহৎ পরিসরে অভিনয় বিষয়ক কর্মশালা করা হচ্ছে। এতে অংশগ্রহণকারীর সংখ্যা ৬৭ জন; এরমধ্যে অধিকাংশ মেয়ে। নাট্য নির্দেশক/প্রশিক্ষক হিসেবে রয়েছেন ঢাকা পদাতিক’র নাট্য নির্দেশক দেবাশিষ ঘোষ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মশালা শেষ হবে আজ শুক্রবার বিকাল ৫টায়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ