সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজাসহ দুই স্কুলছাত্র ও এক যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০১৮ ইং
গাঁজাসহ দুই স্কুলছাত্র ও এক যুবক আটক
আলমডাঙ্গার মাঝহাদে পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের অভিযানে দুই স্কুলছাত্র ও এক যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাঝহাট গ্রামের গাঙপাড়ার উত্তমের ছেলে ছেলুন ব্যবসায়ী দিপু (২২) একই এলাকার বকুলের ছেলে নীলমনিগঞ্জ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রিগান (১৫) ও দাউদের ছেলে নীলমনিগঞ্জ টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র চান আলী (১৫)। খাদিমপুর ইউনিয়নের মাঝহাদ গ্রামের ইউপি সদস্য শিপন জানান, গতকাল রাত ৮টার দিকে মাঝহাদ গ্রামের হিন্দুপাড়ার একটি বাশবাগানের ভিতরে অভিযান চালিয়ে দিপু, চান ও রিগানকে গাঁজাসহ আটক করে পাঁচকমলাপুর ক্যাম্পের ইনচার্জ আফজাল। তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ``ঘটনাটি শুনে আমি ক্যাম্পে যায়। আমাকে এসআই আফজাল বলেন, আমি আটকের বিষয়টি আলমডাঙ্গা থানার ওসি স্যারকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন। আটকের বিষয়টি জানতে পাঁচকমলাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আফজালের সাথে যোগাযোগের চেষ্টা করলে কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ আলম ফকরুল খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়া বলেন, আমি শুনেছি তিন মাদকসেবীকে আটক করেছে পাঁচকমলাপুর ক্যাম্প আইসি।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার