বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিদায় : নবাগত হাসানুজ্জামানের যোগদান

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০১৮ ইং
বিদায় : নবাগত হাসানুজ্জামানের যোগদান
আন্দুলবাড়ীয়া ইউপি সচিব মনিরুজ্জামানের আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউপি সচিব মনিরুজ্জামানের বিদায় ও নবাগত সচিব হাসানুজ্জামানকে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউপি হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক বাবু নারায়ন ভৌমিক, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ। আন্দুলবাড়ীয়া ইউপির জনপ্রতিনিধিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান-১ শেখ হাফিজুর রহমান হাফিজ। বিদায়ী ইউপি সচিব মোঃ মনিরুজ্জামান বিদায়ী বক্তব্য দিতে গিয়ে নিজে কাঁদলেন এবং উপস্থিত সকলকে কাঁদালেন, এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। আরও বক্তব্য রাখেন নবাগত ইউপি সচিব হাসানুজ্জামান হাসান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু। বিদায়ী সচিবেব দীর্ঘ সাড়ে ৫ বছরের দায়িত্ব অত্যান্ত সততা-দক্ষতা নিষ্ঠার সাথে সফল ভাবে পালনের জন্য ধন্যবাদ জানিয়ে ভূয়সী প্রশাংসা করেন উক্ত অনুষ্ঠান শেষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তার হাতে তুলে দেয়া হয়। এ সময় অত্র ইউনিয়নের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ