আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আলমডাঙ্গা
- আপলোড তারিখঃ
১৫-০২-২০১৮
ইং
আওয়ামী লীগ ও দর্শনা পৌরসভার প্রস্তুতি সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পৌর আওয়ামী লীগের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ শিলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রানা উদ্দিন, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, আসাবুল হক ঠান্ডু, জেনারুল ইসলাম, জালাল উদ্দিন, আব্দুল হালিম মন্ডল, দিদার আলী, রাহাব উদ্দিন, সমির কুমার দে, পরিমল কুমার কালু ঘোষ, আব্দুস সামাদ, আইনাল হক, পিয়ার মোহাম্মদ কচি ও উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী সাহিদা সিরাজ, জেলা যুবলীগের সদস্য আলমডাঙ্গা পৌর কাউন্সিলার মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, জামজামী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
দর্শনা অফিস: সারা দেশের ন্যায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দর্শনা পৌরসভায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দর্শনা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দর্শনা সরকারী কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, অংকুর আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান, হাজী আকমত আলী, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শহিদুল ইসলাম। এ সময় বক্তরা মহান ২১ শে ফেব্রুয়ারীর সার্বিক বিষয় তুলে আলোচনা শেষে দিনটি যথাযথ মযর্দায় পালনের লক্ষে উদ্বাত্ব আহবান জানান। এসময় অন্যান্য অথিদের মধ্যে ছিলেন, সিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক কবি সাহিত্যিক আবু সুফিয়ান, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জুয়েল, শিক্ষিকা আরতী হালসানা। এছাড়া এলাকার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ পৌরসভার সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স