কলেজছাত্র ফরহাদকে পিটিয়ে আহত’র অভিযোগ
- আপলোড তারিখঃ
১৪-০২-২০১৮
ইং
দামুড়হুদা কলাবাড়িতে প্রেমিকার সাধে বেড়াতে যেয়ে বিপাকে
ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে প্রেমিকার সাথে ঘুরতে যাওয়ার অপরাধে প্রেমিক কলেজছাত্র ফরহাদকে নির্যাতনের ও আটকে রাখার অভিযোগ উঠেছে প্রেমিকার চাচাতো ভাইদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়নপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের কাউন্সিলরপাড়ার প্রবাসী আক্তার আলীর মেয়ে রামনগর-কলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী নাজমা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ইব্রাহীমপুর মাঠপাড়ার রেজাউল জোয়ার্দ্দারের ছেলে চুয়াডাঙ্গা সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ফরহাদ হোসেনের সাথে। এরই জেরে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে নাজমা খাতুন প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক ফরহাদ ও তার বন্ধু ইব্রাহীমপুর গ্রামের লতিফ হোসেনের ছেলে ইকবালকে সাথে নিয়ে ডিসি ইকো পার্কে বেড়াতে যায়।
ইজিবাইকযোগে ফেরার সময় উপজেলার গোপিনাথপুর ব্রিজের নিকট পৌছালে প্রেমিকার চাচাতো ভাই ইসমাইলসহ আরো তিনজন মিলে ইজিবাইক দাঁড় করিয়ে ফরহাদ ও তার বন্ধু ইকবালকে গাড়ি থেকে নামিয়ে বাঁশ ও রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। স্থানীয় লোকজন বাধা প্রদান করতে গেলে তাদের দিকেও মারমুখী হয় প্রেমিকার ভায়েরা। পেটানোর এক পর্যায়ে বন্ধু ইকবাল পালিয়ে গেলেও ফরহাদকে পেটাতে পেটাতে কলাবড়ি গ্রামে নিয়ে আটকে রাখে। বিকেলে ফরহাদের পরিবারের সদস্যরা কলাবাড়ি প্রেমিকার বাড়ি থেকে আহত ফরহাদকে উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে গোপিনাথপুর গ্রামের লোকজন বলেন, প্রেমের জন্য কাউকে প্রকাশ্যে এমন নির্মমভাবে পেটাতে পারে তা জানা ছিলো না। আমরা তাদেরকে বাধা দিতে গেলে আমাদের দিকেও মারমুখী আচরন করে তারা।
কমেন্ট বক্স