বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় যুবককে পিটিয়ে জখম : হাসপাতালে ভর্তি

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০১৮ ইং
দর্শনায় যুবককে পিটিয়ে জখম : হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় পুর্ব শত্রুতার জেরে আকাশ (২৫) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জখম আকাশ দর্শনার মোবারকপাড়ার খোকন মন্ডলের ছেলে ও দর্শনা পৌরসভার ঠিকাদার কর্তৃক টোল আদায়কারী। আকাশ অভিযোগ করে বলেন, গতকাল সন্ধ্যা পরে আওয়ামী লীগ সমর্থক শান্তিপাড়ার হদয়, শানু, ইনতাজ আমাকে ফোন করে দর্শনা পুরাতন সিনেমা হলের পাশে যেতে বলে। আমি সেখানে গেলে তারা আমাকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আকাশ আরও বলেন, আমি বিএনপি সমর্থন করি বলে তারা এই পরিকল্পনা করে আমাকে মেরেছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ