বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পারকৃষ্ণপুর থেকে এক কেজি গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০১৮ ইং
দামুড়হুদার পারকৃষ্ণপুর থেকে এক কেজি গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রাম থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার পারকৃষ্ণপুর গ্রামের মাঠ থেকে এক কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫’শ টাকা। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ