ন্যায্য পদোন্নতি, টেকনিক্যাল পদমর্যাদা, পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারণসহ বিভিন্ন দাবিতে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চলমান নিয়োগ বিধি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতি, মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা স্থায়ীভাবে নিরসন, এফডব্লিউদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারণসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জরুরি চাকরিগত সমস্যার আশু সমাধানের লক্ষ্যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কেন্দ্রীয় সিধান্ত মোতাবেক সকল জেলা শাখা পরিবার পরিকল্পনা অধিপ্তরের মহাপরিচালক বরাবর জেলার উপ-পরিচালকের নিকট স্মারকলীপি প্রদান করে। ২৮ হাজার মাঠ কর্মচারীর পক্ষে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি কামাল উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক সাবিহা মরিয়ম শান্তার স্বাক্ষরিত স্মারক লিপিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহন না করা হলে কঠোর হুসিয়ারী দিয়ে উল্লেখ করা হয়, আগামী ১ মার্চ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘেরাওসহ মানববন্ধনেরর মত যেকোনো কঠোর কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করা হতে পারে।
গতকাল মঙ্গলবার পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করে। এ সময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি খুলনা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক রাজিব হাসান, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক মো. স্বপন আলি, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বায়োজিত হোসেন, সদর উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, দামুরহুদা সভাপতি আতিকুর রহমান, আলমডাঙ্গার সাধারণ সম্পাদক হুমায়ন কবির, দামুরহুদার সাধারণ সম্পাদক আইরিন জান্নাতুলসহ বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি চুয়াডাঙ্গার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার সময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুর জেলা শাখার পক্ষে সভাপতি আল সাঈদ মানিউল ও সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসেন উপপরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ মেহেরপুর বরাবর স্মারকলিপি পেশ করেন। মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকার পক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ মেহেরপুরের উপপরিচালক বিকাশ কুমার দাস স্মারকলিপি গ্রহণ করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সহকারি রফিকুল আলম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুস সলাম, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুরের সহসভাপতি আফজাল হোসেন, তহমিনা আক্তার ও নারগিস সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক আকরাম হোসেন ও সোহাগ মাহফুজ, সাংগাঠনিক সম্পাদক কাইয়ুম উদ্দিন, সহসাংগাঠনিক সম্পাদক সরোয়ার পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক হান্না নুপুর মন্ডল, সহ মহিলা বিষয় সম্পাদক রুমানা আক্তার, কোষাধ্যক্ষ আকতার বানু জেবুন্নেসা, প্রচার সম্পাদক আশি-ইল ইশরাক, ক্রীড়া সম্পাদক তানভির আহমেদ, কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক জেসমিন আরা, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু কাইসার এবং কার্যকরী সদস্য আজাদ রহমান, লাল্টু রহমান ও জুয়েল রানা। স্মারকলিপি প্রদানকারীরা আরো উল্লেখ করেন আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে তাদের চাকুরীগত স্বার্থ সংশ্লিষ্ট স্থায়ীকরণের কাজটি সম্পন্ন করতে হবে। অন্যথায় আগামী ১ মার্চ/১৮ হতে তারা লাগাতর আন্দোলনে যাবেন।