জীবননগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুুতিসভা
- আপলোড তারিখঃ
১৪-০২-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা আইসিটি হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। যথাযোগ্য মর্যদায় সুষ্ঠুভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ পালনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা প.প. কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এমআর বাবু, যগ্ম সম্পাদক জাহিদ বাবু, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, সমাজ সেবক কাজি বদরুদ্দোজা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সাত্তার। এছাড়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স