বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ডিবি পুলিশের অভিযানে ব্যবসায়ীকে হয়রানি

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০১৮ ইং
মহেশপুরে ডিবি পুলিশের অভিযানে ব্যবসায়ীকে হয়রানি
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত ইসাহাক মন্ডলের ছেলে শরিফুল ইসলাম শরি নামের এক সার-ডিজেল ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। গত ১০ ফেব্রুয়ারী আনুমানিক রাত ৮ টার সময় তার বাড়িতে ঝিনাইদহ থেকে ৮ ডিবি পুলিশর সদস্য আকস্মিক অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে কোন কিছু না পেয়ে চলে যায় তারা। তথ্যনুসন্ধানে জানা গেছে, শরিফুল ইসলাম বাজারের একজন বিশিষ্ট সার-ডিজেল ব্যবসায়ী। তিনি প্রতিদিনের ন্যায় দোকানে বসেছিলেন। হঠাৎ ডিবি পুলিশের কয়েকজন সদস্য শরিকে ইয়াবা ব্যবসায়ী বলে আটকের চেষ্টা করে। তাৎক্ষনিক ভাবে বিষয়টি গ্রামের অনেকেই জানতে পেরে সেখানে দু’একশ’ লোক জড় হয়ে যায়। এক পর্যায়ে ডিবি পুলিশের সদস্যদের সাথে গ্রামবাসীদের ধস্তা-ধস্তি হয়। এ সময় পার্শ্ববর্তী শ্যামকুড় বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মহিউদ্দিন ঘটনাস্থলে আসেন। পুলিশ ও গ্রামবাসীকে শান্ত করেন এবং শরি ইয়াবা ব্যবসায়ী নয়, সে একজন সৎ সার-ডিজেল ব্যবসায়ী সত্যতা প্রমান পেয়ে বিষয়টি নিরসন করেন। পরে ডিবি পুলিশ শরিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এদিকে পুলিশের কাছে ভুল তথ্য একজন ব্যবসায়ীকে হয়রানি করায় এলাকবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ