দামুড়হুদায় বিজিবির অভিযানে দু’কেজি গাঁজাসহ আটক ১
- আপলোড তারিখঃ
১৩-০২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় পৃথক অভিযান চালিয়ে গাঁজসহ এক ব্যক্তি আটক এবং ভারতীয় হরলিক্স, ক্রিম ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার এবং গত রবিবার উপজেলার জয়নগর ও কুতুবপুর গ্রাম থেকে আসামীসহ এসকল পণ্য আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার জয়নগর গ্রামের মাঠ থেকে ২ কেজি গাঁজাসহ বাচ্চু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে। আটককৃত বাচ্চু মিয়া দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আইন জোয়ার্দ্দারের ছেলে। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা। আটককৃত গাঁজাসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করে হাবিলদার মো. ইকবাল হোসেন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
অরদিকে, গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপি টহল কমান্ডার সুবেদার মো. দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে ১৮টি ভারতীয় হরলিক্স, ২০টি বেটনোভেট ক্রীম এবং ৩০১টি কসমেটিক আইটেম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৮’শ টাকা।
উদ্ধারকৃত দুই কেজি গাঁজা, ১৮টি হরলিক্স, ২০টি বেটনোভেট ক্রীম এবং ৩০১টি কসমেটিকের সর্বমোট মুল্য ৩৯ হাজার ৮’শ টাকা। আটককৃত ব্যক্তিকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল, গাঁজা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স