বীর মুক্তিযোদ্ধা মোক্তারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপলোড তারিখঃ
১৩-০২-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার মিলপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত রবিবার রাত ৮টার সময় নিজ বাড়ি লক্ষীপুর মিলপাড়ায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যকালে মরহুম ৩ ছেলে ও ৫ মেয়ে সহ অসহনীয় গুনাগুন রেখে গেছেন। সোমবার সকাল ১০টার সময় নিজ গ্রামের মিলপাড়ায় পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান শেষে নিজ গ্রামে নামাজের জানাযা শেষে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।
কমেন্ট বক্স