জীবননগরের তিন ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ
- আপলোড তারিখঃ
১৩-০২-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন। গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেন তারা। জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আযাদ, সংরক্ষিত আসনের আঞ্জুআরা আক্তার, জয়নাব বেগম, মরিয়ম এবং সাধারন আসনের সদস্য জহুরুল হক, মঈনুল হাসান, ওবাইদুর রহমান, মাহাতাব উদ্দিন বিশ্বাস, আরমান আলী, আশরাফুল ইসলাম, আলতাফ, সেলিম রেজা, আমিনুল ইসলাম। নবগঠিত কেডিকে ইউনিয়ন নব-নির্বাচিত চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, সংরক্ষিত আসনের সদস্য শিরীনা খাতুন, কহিনুর বেগম, জ্যোৎনা খাতুন, সাধারন আসনের সদস্য খাসিয়ার রহমান মিঠু, দলুরদ্দীন দুলাল, আশাদুল হক মালিতা, ওমেদুল হক, কাইদার আলী, নিজাম উদ্দিন মোল্লা, মহিবুল হক, ইসরাইল বিশ্বাস ও আবুল কালাম আজাদ। মনোহরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সংরক্ষিত আসনের সদস্য হাবিবা খাতুন, রাশিদা খাতুন, জাহিমা খাতুন সাধারন আসনের সদস্য গোলাম রসুল,জাহিরুল, রিপন হোসেন, চামেলী খাতুন, আবু সাঈদ, জাহিদুল আলম, আহসান হাবিব, মিনারুল ইসলামও কামরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সামনুর রহমান, কেডিকে ইউনিয়ন পরিষদের প্রশাসক মতেহার হোসেন, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. হান্নান, জীবননগর থানা যুবলীগের সভাপতি আ. সালাম ঈশা, পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবুসহ স্থানীয় সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স