বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডুসাকের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৮ ইং
ডুসাকের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (ডুসাক) আগামী এক বছরের (২০১৮) জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মত ভাবে মনোনীত হয়েছেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত রুহুল আমিন মহসিন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ভাষা বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আশরাফুল ইসলাম সুজন। কমিটি গঠন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুসাকের উপদেষ্টা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক জাবিন মোস্তাকিন, মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি ফরিদা ইসলাম পারভীন, ডুসাকের সাবেক সভাপতি তাজ আহমেদ, ডুসাকের উপদেষ্টা তরিকুল ইসলামসহ চুয়াডাঙ্গার শিক্ষার্থীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ