আসমানখালিতে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
১১-০২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা আসমানখালির সাহেবপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে শাবলু (৩০) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে। আহত শাবলু আলমডাঙ্গা উপজেলার আসমানখালি সাহেবপুর গ্রামের মাঝেরপাড়ার সাইফুল ইসলামের ছেলে। জানা গেছে, সাহেবপুর গ্রামের আনোয়ারের ছেলে বুলু (২০), একই এলাকার শাবুর দুই ছেলে হুমায়ন (২৫) ও সামাদের (৩০) সাথে দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা ছিল শাবলুর। এরই জের ধরে গতকাল বিকালে শাবলুকে একা পেয়ে তারা তিনজন শাবলুকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এতে শাবলু গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
কমেন্ট বক্স