বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ধর্মীয়সভা থেকে শহর ভাঙচুরের মামলায় আটক ১

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৮ ইং
আলমডাঙ্গায় ধর্মীয়সভা থেকে শহর ভাঙচুরের মামলায় আটক ১
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিলে জামায়াত নেতা আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে বিশৃংখলা সৃষ্টিকারি শিবির কর্মিকে আটক করেছে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ। থানা সুত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের চান্দ আলী শেখের ছেলে শিবির কর্মি বাবুল হোসেন (৩৩) কে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই আলমগীর সঙ্গিয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে আটক করেছে। সম্প্রতি আলমডাঙ্গায় ফায়ার ষ্টেশনের সামনে ধর্মসভা চলাকালে জামায়াত নেতা আমির হামজাকে সভায় বক্তব্য দিতে না দিলে সভাস্থল থেকে কতিপয় জামাত শিবিরের কর্মি শহরে ব্যাপক ভাংচুর করে। তারা আলমডাঙ্গা মন্দিরের সামনে থেকে ইটপাটকেল নিক্ষেকসহ সিসি ক্যামেরা ভাংচুর চালায়। সে ওই মামালার আসামি বলে পুলিশ তাকে আটক করে। গতকালই তাকে চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ